ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন এক যুবক বিয়ে বাড়ী পরিণত শোকস্তব্ধ পরিবেশে

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৪৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাচার বৌভাতের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রণয় সরকার (২৫) নামে এক যুবক। প্লাস্টিকের গ্লাস আনতে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনন্দ-উৎসবে ভরা বিয়েবাড়ি মুহূর্তেই পরিণত হয় কান্না-ভেজা শোকের পরিবেশে।
দুর্ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৩টার দিকে, জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠ সংলগ্ন জামালপুর-কোলারহাট সড়কে।
নিহত প্রণয় সরকার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পরিতোষ সরকারের পুত্র। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রণয়ের চাচা রমা প্রসাদের বৌভাতের আয়োজন চলছিল। অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিস আনতে প্রণয় মোটরসাইকেলযোগে জামালপুর বাজারে রওনা দেন। পথিমধ্যে নলিয়া মেলার মাঠের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রণয়ের দাদা প্রদীপ সরকার জানান, মুহূর্তেই উৎসবঘন পরিবেশ বদলে যায় কান্না আর হৃদয়বিদারক শোকে।
এ বিষয়, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:


















