ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বালুছঁড়া সামাজিক সংগঠন এর ঈদ উপহার বিতরণ

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে ৩ শত সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে আর্ত মানবতার সেবায় ইউকে ভিত্তিক মানব কল্যাণ সংগঠন বালুছড়াঁ।
বুধবার ১১ই মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকায় খান এস্টেট এ প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
বালুছড়াঁ সামাজিক সংগঠনের সভাপতি শহীদ আলীর সভাপতিত্বে, দপ্তর সচিব মিজানুর রহমান রাসেল’র সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ইমামুল হক রিপনের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাচ্চি কিং-এর স্বত্বাধিকারী শামিম তরফদার,বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব মাহবুব ইজদানি ইমরান,মিজানুর রহমান, আবু বক্কর তালুকদার, শাম্মীর হাবিব রবিন, সৈয়দ শাহ মনসুর।
ইউকে থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়েল খান।
এ সময় উপস্থিত ছিলেন আজীবন সদস্য ও প্রোগ্রাম চেয়ারম্যান রাহিদ খান জাকির, শেখ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান পারভেজ, ফখরুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহিত খান, আনর মিয়া, নিজাম উদ্দিন, রাহেল আহমদ জেকে জসিম সোহেলুজ্জামান খাঁন, সহ অন্যান্যরা।


















