ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বালুয়া হাট ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২৯ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা(বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া হাটের ইজারা সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বালুয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আনিছুর রহমান (আনিছ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি “গোধূলী বার্তা” নামের একটি ফেসবুক পেইজে বালুয়া হাটের ইজারা ব্যবস্থাপনা নিয়ে ভিত্তিহীন ও কল্পনানির্ভর তথ্য প্রকাশ করা হয়, যেখানে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা হলেও কিছু ব্যক্তি এর অপব্যবহার করে অপ-সাংবাদিকতায় লিপ্ত হয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আনিছুর রহমান আরও দাবি করেন, বালুয়া হাটের ইজারার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার প্রকৃত সত্য যাচাই করে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে, যাতে বিভ্রান্তি দূর হয়।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি রিমন আহমেদ বিকাশ পূর্বেও হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বালুয়া ইউনিয়ন কৃষকদল,আশরাফুল হক বাপ্পি সাংগঠনিক সম্পাদক বালুয়া ইউনিয়ন কৃষকদল,আব্দুস সালাম যুগ্ম সাধারণ সম্পাদক বালুয়া ইউনিয়ন যুবদল,আব্দুর রশিদ প্রচার সম্পাদক বালুয়া ইউনিয়ন কৃষকদল,আবুল কালাম আজাদ স্থানীয় বিষয়ক সম্পাদক বালুয়া ইউনিয়ন কৃষকদল।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।
আরও পড়ুন:


















