ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিআরডিবি’র সাধারণ সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান

আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়ন্ত্রিত কুমিল্লার  হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  সোমবার দুপুরে বিআরডিবি প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।
শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ উদ্যোক্তা মো. মাঈন উদ্দিন (মধ্যকান্দি বিত্তহীন সমবায় সমিতি), শ্রেষ্ঠ সভাপতি আ. মতিন (বড় কলাগাছিয়া কৃষক সমবায় সমিতি), শ্রেষ্ঠ ম্যানেজার মো. লহু মিয়া (উজানেরকান্দি বিত্তহীন সমবায় সমিতি), শ্রেষ্ঠ ঋণগ্রহণকারী সাজেদা বেগম (পূর্ব কাশিপুর মহিলা বিত্তহীন সমবায় সমিতি), শ্রেষ্ঠ ঋণ পরিশোধকারী ইউনুছ (ভবানীপুর কৃষক সমবায় সমিতি) এবং শ্রেষ্ঠ সঞ্চয় জমাদানকারী আলমগীর ভূঁইয়াকে (ঘনিয়ারচর দক্ষিণ বিত্তহীন সমবায় সমিতি) সম্মাননা পুরষ্কার প্রদান করেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে সমবায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিআরডিবি’র সাধারণ সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬