ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হোমনায় আনন্দ মিছিল

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হোমনায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতাকর্মীরা নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল হাশেম এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুনকে অভিনন্দন জানান।
এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার প্রতি শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্প্রতি আবুল হাশেমকে আহ্বায়ক এবং সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুনকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

Share this news as a Photo Card

13 October 2026

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হোমনায় আনন্দ মিছিল

সর্বশেষ পরিমার্জন : ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬