ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ 

‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৩৬ বার পঠিত
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মন্নারা বাজারে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। মন্নারা দক্ষিণ বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার  এসে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বলেন, যতদিন আমাদের দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
‎একই দাবীতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মীগণ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ 

সর্বশেষ পরিমার্জন: ০২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫