ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বগুড়া-৬ আসন
বিএনপির নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৩২ বার পঠিত

সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়া-৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (আজ) সকাল ৮টায় বগুড়ার নিশিন্দারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দীন নাহিন, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান টুকু, সহ-সভাপতি ও ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, ধর্মীয় সম্পাদক শাহীন খন্দকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আবু রায়হান মিয়া, সিফাত সরকার, ফিনিস, মোস্তফা, এনামুল, শাহিনুর, শাওন, মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, আগামী নির্বাচনে বিএনপিই জনগণের আস্থার প্রতীক হিসেবে বিজয়ী হবে।
আরও পড়ুন:


















