ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : তাহসিনা রুশদীর লুনা

তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৭ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী’র লুনা বলেছেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে এবং “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় একটি সুন্দর দেশ গড়ার পূর্ণাঙ্গ রোডম্যাপ রয়েছে। তাই, ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে এবং উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাওয়ার মাধ্যমে তাদের মন জয় করতে হবে।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় খাইয়াখাইড় নতুন বাজার ধীতপুর মক্রম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, “সিলেট-২ আসন দীর্ঘদিন অবহেলিত ছিল। এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর মাত্র ৫ বছরে এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন উপহার দিয়েছেন। যার কারণে আজও মানুষের হৃদয়ে তার নাম রয়েছে। কিন্তু পরবর্তীতে যারা এমপি হয়েছেন তারা ভাঙা রাস্তাঘাট পর্যন্ত সংস্কার করতে পারেননি। বিশ্বনাথ ও ওসমানীনগরের রাস্তাঘাট সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা শিগগিরই সংস্কারের আশ্বাস দিয়েছেন।”

সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কদর আলী ও ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য শাহিন চৌধুরী, পৌর যুবদলের সদস্য সাহেল আহমদ, দয়ামীর জয়দূর্গা সংঘ পূজামন্ডপের সভাপতি নিধু নাথ, রথবাড়ি পূজামন্ডপের সভাপতি শংকর পুরকায়স্থ ও সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : তাহসিনা রুশদীর লুনা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫