ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মৌলভীবাজার-৩ আসন

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কথা আগে ভাববে : রেজিনা নাসের

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৯ বার পঠিত
রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি মোজাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রেজিনা নাসের বলেন,
“দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। উন্নয়নের নামে বৈষম্য করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কথা আগে ভাববে।”
তিনি বলেন,“মৌলভীবাজার-৩ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। একদিকে উন্নয়নের প্রচার, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন নেই। মানুষ এখন সুষ্ঠু ভোট ও ন্যায়ভিত্তিক উন্নয়ন চায়।” রেজিনা নাসের আরও বলেন, “এম নাসের রহমান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। নারী, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করা হবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভিপি মিজানুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত এবং ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক। সভায় আরও বক্তব্য দেন ১ নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মুছা মিয়া, জেলা মহিলা দলের শ্যামলী সূত্রধর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ইংল্যান্ডপ্রবাসী মো. আব্দুল বাছিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আবুল হোসেন ও আলম মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া, রুহিন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী দিলশাদ পারভিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন ও নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার ও মহসিন মিয়া, আলী আহমদ মেম্বার, আব্দুর রৌফ, আব্দুল মান্নান, ওয়াহিদ আব্দুল হাইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মৌলভীবাজার-৩ আসন

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কথা আগে ভাববে : রেজিনা নাসের

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬