ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরীর মতবিনিময়

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৫৪ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর সঙ্গে মহম্মদপুর উপজেলা ছাত্রদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় মহম্মদপুর বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান (মিল্টন)।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শিপন বিশ্বাস, মহম্মদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রজব আলীসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার (সজিব)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি নিপুণ রায় চৌধুরী বলেন, “বিএনপি সবসময় রাজপথে থেকে গণমানুষের রাজনীতি করে আসছে। একটি দল দীর্ঘ ১৭ বছর আত্মগোপনে থেকে এখন হঠাৎ করে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। সাধারণ মানুষ তাদের এই রাজনীতি প্রত্যাখ্যান করবে এবং ভোটের মাধ্যমেই বয়কট করবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলই অগ্রসেনানী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।


















