ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জান্নাতের টিকিট শেষ
বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল, এদের থেকে সাবধান: খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২৮ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “একটি দল এতোদিন জান্নাতের টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় এখন তারা জান্নাতে যাওয়ার জন্য বিকাশে ভাড়ার টাকা দিচ্ছে।”
শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মনটারপুল এলাকায় মাদারীপুর- ৩ সংসদীয় আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, “যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের এই মুনাফিকি থেকে সতর্ক থাকতে হবে।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ। তিনি আরো বলেন এই নির্বাচন হবে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া,যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিল দর্জিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন:
মাদারীপুর


















