ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

শিবগঞ্জ, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৩৭ বার পঠিত
শিবগঞ্জ, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মনাকষা বিওপির আওতাধীন মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। এছাড়া মাসুদপুর বিওপির অধীনে চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি ও ওয়াহেদপুর বিওপির আওতাধীন তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ১৬টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬