ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, দ্রুত সরিয়ে নেওয়া হলো সব যাত্রীকে

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৬ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক:  ভারতের চণ্ডীগড়ে অবতরণের পর একটি কেবিন ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

বুধবার (৫ মে) এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানটি যখন রানওয়েতে ছিল এবং যাত্রীরা নামার জন্য অপেক্ষা করছিলেন, তখন এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লেগে যায়।

ইন্ডিগো ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে ফ্লাইট ‘6E 108’ শহরে অবতরণের পর একজন যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক সরঞ্জামে আগুন লেগে যায়।

একজন মুখপাত্র জানিয়েছেন, ‘যাত্রীদের নিরাপদে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি বলেন, কার্যক্রম পুনরায় শুরু করার আগে বিমানগুলো প্রয়োজনীয় পরীক্ষার মধ্য দিয়ে যাবে।

সূত্র: এনডিটিভি

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, দ্রুত সরিয়ে নেওয়া হলো সব যাত্রীকে

সর্বশেষ পরিমার্জন: ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬