ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের কথা বলে এক গৃহবধূকে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।
অভিযুক্ত যুবক মাসুদ আলী (২৬) উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।
ভুক্তভোগী ও তাঁর পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁর স্বামী গোড়াই এলাকায় একটি শিল্পকারখানায় চাকরি করায় তিনি বাবার বাড়িতে বসবাস করতেন।
এ সময় মাসুদ আলী বিভিন্নভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ।
পরে বিয়ের আশ্বাস দিয়ে মাসুদ আলী ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ভুক্তভোগীর দাবি, পরবর্তী সময়ে বিভিন্ন সময় রাতে তাঁর ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এভাবে প্রায় ছয় মাস ধরে এ ঘটনা চলতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদ আলী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হলে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী বলেন, তিনি অভিযুক্তের কাছে বিয়ের দাবি জানালে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরিবারের কাছে বিচার চাইতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকেও তাঁকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মাসুদ আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

19 October 2026

রাজবাড়ীর সদরের বাণীবহ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামানের উঠান বৈঠক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬