ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বিয়ের প্রলোভনে ধর্ষণ, জয়পুরহাটে গ্রেফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৪০ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: বিয়ের প্রলোভনে ধর্ষণ, জয়পুরহাটে গ্রেফতার।রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি সিমিয়ন হাসদা সৈকতকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, ২০২২ সালে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ভিকটিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আসামি। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ও সাইবার আইনে মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ ও র্যাব-৫ এর যৌথ অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















