ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৩২ বার পঠিত
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের তিন নেতা এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে উলিপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা হলেন—
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলীম (৫০)। তিনি মৃত মজিবর রহমানের ছেলে এবং বিজয়রাম তবকপুর গ্রামের বাসিন্দা।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আবু সায়েম (২৭)। তার পিতা মোহাম্মদ আবু তারা মিয়া; বাড়ি কিশোরপুর দিঘীরপাড় গ্রামে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদুর রহমান রাজা। তিনি মৃত আব্বাস আলীর ছেলে এবং বাগচির খামার গ্রামের বাসিন্দা।
এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আমিনুর রহমান, পিতা আব্দুল খালেক, গ্রাম উত্তর দলদলিয়া—কেও একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় বিশেষ নজরদারি এবং অভিযান বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে থানা সূত্র।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫