ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের
বি কে নগর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

ইমরান হোসেন,স্টাফ রিপোর্টার,শরীয়তপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২৪ বার পঠিত

ইমরান হোসেন,স্টাফ রিপোর্টার,শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের ১নং ও ৭নং ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে সেখানে একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই সাঁকোটিই দুই ওয়ার্ডের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ প্রতিদিন এই বাঁশের সাঁকো ব্যবহার করছেন। বর্ষা মৌসুমে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
একাধিক এলাকাবাসী জানান, “আমরা দীর্ঘদিন ধরে একটি পাকা ব্রিজের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ছোট ছোট শিশু ও বৃদ্ধদের চলাচলে খুবই সমস্যা হয়।”
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে তাদের ভোগান্তি কমবে এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।























