ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বীর মুক্তিযোদ্ধা জাফর খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৭১ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া বুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দাফনের আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলের করুণ সুরে জাতির এই সূর্যসন্তানকে শেষ বিদায় জানানো হয়।
গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহদী হাসান এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দীকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকার তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বয়স ছিল আনুমানিক ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপস্থিত বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


















