ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৩৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: জাতীয় দৈনিক নাগরিক ভাবনা এর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) বাদ আসর মরহুমের নিজ গ্রাম উত্তর কালিকাঠীর তালুকদার বাড়ি বাইতুল্লাহ শরীফ জামে মসজিদ প্রাঙ্গণ ও সংলগ্ন পারিবারিক মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা খুলনা মহানগরীর শেখপাড়া সড়কস্থ নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর পিরোজপুর সদর উপজেলার ৬৫ নম্বর কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী উত্তর কালিকাঠী তালুকদার বাড়ি বাইতুল্লাহ শরীফ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সকলেই মহান আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তার পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬