ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ

বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ

সেলিম সম্রাট, বুড়িমারী থেকে ফিরে
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ১০০ বার পঠিত

ধর্মপ্রান মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার(৪ জুন) ঈদ পুর্ববর্তি শেষ কার্যদিবসে ব্যাপক কর্ম ব্যস্ততায় ছিল বুড়িমারী স্থলবন্দরের সকল কার্যক্রম।  আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ-সময়ে বুড়িমারী ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএস এম নিয়াজ নাহিদ বলেন, ঈদ উল আযাহা উপলক্ষ্যে আগামী ৫জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বুড়িমারী স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে শুল্ক স্টেশন, বন্দরের ট্রাফিক বিভাগ, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভারতীয় চ্যাংড়াবান্ধা সীমান্তের সংশ্লিষ্ট দপ্তরসহ ব্যবসায়ী সংগঠনগুলোকে। সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদুল আযহা উপলক্ষে সকল ব্যবসায়ীর সম্মতিতে ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ১৫ জুন (রবিবার) থেকে সিএন্ডএফ কার্যক্রম যথারীতি চালু হবে। বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন,বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। বুড়িমারী বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, আমরা ছুটির বিষয়ে একটি লিখিত চিঠি পেয়েছি। তবে বন্দরের অভ্যন্তরে যাত্রী চলাচল যথারীতি চলবে।

না.ভা.সেলিম সম্রাট

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ

বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫