ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

রেজাউল হক রহমত (ব্রাহ্মণবাড়িয়া)
- সর্বশেষ পরিমার্জন: ১১:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৯৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে৷ হাসপাতাল ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে তার আপন ছোটভাই মন্নাফ মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল৷
রোববারও পারিবারিক বিষয় নিয়ে ফের আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে ঝগড়া হয়৷ খবর পেয়ে রাতে চাচা আমজাদ আলী তার ভাতিজা আব্দুর রহমানের কাছে ঝগড়ার বিষয়ে জিজ্ঞসা করলে আব্দুর রহমান ক্ষুব্ধ হয়। একপর্যায়ে আব্দুর রহমান ও তার শ্যালক রুবেল, কালা মিয়াসহ কয়েকজন আমজাদ আলীকে পিটিয়ে আহত করে৷ পরে তাকে আহতাবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান জানান, আমজাদ আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা আছে৷ অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:


















