ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

আকতার হোসেন, সাভার:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ বার পঠিত
সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার  ( ২৭ই ডিসেম্বর )  দুপুরে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভূইয়া দারুল উলুম কাকাবো মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া ) এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান,সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত )  মোঃ আরিফ হোসেন , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি।  এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫