ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বেনাপোলে রঘুনাথপুর সীমান্তে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৩৪ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে মোঃ মনিরুজ্জামান (৫২) নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম মোছাঃ রেহেনা খাতুন (৪৫)। তারা রঘুনাথপুর গ্রামেই বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে গলাচিপে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এতে আরও গভীর কোনো কারণ থাকতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:




















