ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ১

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৫ বার পঠিত

মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজাসহ ০১জন আসামী এবং ফেন্সিডিল, শাড়ী, কম্বল, টিফিন বক্স, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আমড়াখালী, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৯৪,৬৫০/- (চুরানব্বই হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মূল্যের অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজাসহ ০১জন আসামী এবং ফেন্সিডিল, শাড়ী, কম্বল, টিফিন বক্স, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী* আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ন/ভ

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বেনাপোল সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ১

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫