ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
ব্রাক এর উদ্যোগে কেঁচো সার উৎপাদন ২০২৫ অনুষ্ঠিত

শাহীন আলম বোচাগঞ্জ সংবাদদাতাঃ
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামে ২৬ নভেম্বর রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় ব্রাক মাইক্রোফাইন্যান্স এর আয়োজনে কেঁচো সার উৎপাদন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও ফসল চাষে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) এর ভূমিকা অপরিসীম। ইতিমধ্য জানা যায় মনিপুর গ্রামের কৃষক মোঃ হাসান আলী সর্বপ্রথম ওই গ্রামে কেঁচো সার উৎপাদন শুরু করেন। প্রথম অবস্থায় ২থেকে ৩ টি রিং নিয়ে উৎপাদন শুরু করে এখন প্রায় ১০টি রিং এ কেঁচো সার উৎপাদন করে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করছেন। কৃষক হাসান আলীকে দেখে উদ্বুদ্ধ হয়ে ৪০ জনের অধিক কৃষক কেঁচো সার উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। এবং বোচাগঞ্জ ব্রাক মাইক্রোফাইনান্স কৃষকদেরকে কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন দিনাজপুর ২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার শীল। এরিয়া ম্যানেজার মোঃ আইনুল ইসলাম। সহকারি এরিয়া ম্যানেজার (প্রগতি) মোছাঃ রুবানা বেগম। ব্র্যাক বোচাগঞ্জ ম্যানেজার
মোঃ নাজমুল হাসান।ও এক্সটেনশন অফিসার জীবন কুমার সেন প্রমুখ।
আরও পড়ুন:
শাহীন আলম বোচাগঞ্জ সংবাদদাতা























