ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভাণ্ডারিয়ায় ট্রলার চালকের হাত-পা বাঁধা মৃতদেহ খাল থেকে উদ্ধার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৫০ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক ট্রলার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহত যুবকের হাত পা বাধা অবস্থায় ইট বেধে ঝুলানো ছিলো। নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া ৬ নম্বর ওয়ার্ডের মোঃ মন্টু হাওলাদের পুত্র। থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে ট্রলার চালক রব্বানীর পূর্ব বিরোধ ছিলো। রবিবার দিগত রাত ১০ টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে চার ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। সকালে স্থানীয় গ্রামবাসি কাপালির হাট খালে ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে নিহত যুবকের ভাসমান লাশ উদ্ধার করে। এসময় তার হাত পা বাধা অবস্থায় ইট দিয়ে ঝুলানো অবস্থায় ছিলো। স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল ঘটনা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে । সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।নিহত রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, আমার ছেলেকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। নৌ পুলিশকে জানানো হয়েছে তারা আসতেছে, আমরা তাদের সহযোগীতা করবো এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভাণ্ডারিয়ায় ট্রলার চালকের হাত-পা বাঁধা মৃতদেহ খাল থেকে উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫