ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভাণ্ডারিয়া বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১৫২ বার পঠিত

পিরোজপুর অফিস :: সদস্য নবায়ন ও যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে ভাণ্ডারিয়ায় বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ভাণ্ডারিয়া পৌর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সিকদার। তিনি জানান, দলীয় নির্দেশনায় দুইটি গ্রুপ মাহমুদ ও সুমন মঞ্জুর—ফরম পূরণ করে জমা দিলেও যাচাই-বাছাই না করে সুমন গ্রুপকে একতরফাভাবে সব ফরম বুঝিয়ে দেওয়া হয়। এতে সামাজিক মাধ্যমে মাহমুদ গ্রুপের ফরম ছুঁড়ে ফেলাসহ একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। এছাড়া তিনি অভিযোগ করেন, যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা সাব-কমিটির সদস্যরা না বসে ‘আই.বি’ অফিসে সাবেক আওয়ামী লীগ নেতাদের দিয়ে যাচাই কাজ করাচ্ছেন, যা দলের গঠনতন্ত্র পরিপন্থী। বক্তারা অবিলম্বে উভয় পক্ষের ফরম উন্মুক্ত যাচাই করে গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি ও সম্মেলনের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা গোলাম মোস্তফা শরীফ, মনির হোসেন হাওলাদার, আব্দুর রাজ্জাক শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভাণ্ডারিয়া বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫