ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন,সমালোচনাকারীদের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, ​মাদারীপুর:   মাদারীপুর-৩ আসনের ​সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন সরকারের ভালো কাজের সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন,
দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন।​আর আপনারা“রাজনৈতিক নেতা বা কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা না থাকলে দয়া করে রাজনীতি ছেড়ে দিন। তা না হলে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ে একদিন আপনাদেরও এ দেশ ছাড়তে হবে।”
শুক্রবার (২১ আগস্ট, ২০২৬) সকালে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমালোচনাকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,“ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বললে জনগণ মনে করবে আপনারা দেশপ্রেমিক। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইক পেলেই যার তার বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করলে জনগণের রোষানলে পড়তে হবে। কারণ বাংলাদেশের মানুষ বোঝে কার স্বার্থে এবং কিসের জন্য আপনারা এসব করছেন।”
​ড. মাহবুবুর রহমান পাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং কালকিনি উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান।​ এছাড়াও বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
19 October 2026

রাজবাড়ীর সদরের বাণীবহ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামানের উঠান বৈঠক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন,সমালোচনাকারীদের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

সর্বশেষ পরিমার্জন : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬