ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
কাউখালীতে সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড

ভূমি সেবা সহজ করণের জন্য লিফলেট ও বই বিতরণ উদ্বোধন করেন ইউ এন ও

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৪৭ বার পঠিত
পিরোজপুরের  কাউখালীতে ভূমি অফিসে নানা দুর্নীতি অনিয়ম শিরোনামে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই  কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন স্বজল মোল্লা এবং  ভূমি অফিসে এসিল্যান্ডের দায়িত্বে যোগদান করেন সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ। যোগদানের পর থেকেই ইউএনও এবং এসিল্যান্ড ভূমি অফিসকে  দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের ভূমি সেবা সহজি করনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সাধারণ মানুষের মাঝে ভূমি বিষয়ক বিভিন্ন নিয়ম কানুন আইন সম্বলিত বই ও লিফলেট বিতরণ শুরু করেন। যার ফলে ভূমি  সেবা সংক্রান্ত দুর্নীতি কমতে শুরু করে।
বর্তমানে ভূমি সেবা আরো  সহজ করণের লক্ষ্যে সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড ও ভূমি অফিস
শিরোনামে ব্যানার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার ব্যক্তিগত উদ্যোগে ১লা মার্চ শনিবার সকালে  উপজেলার কেউন্দিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান ভূমি সেবা কেন্দ্রে বই, লিফলেট বিতরণ ও দাখিলা পর্চা, নাম জারি করনের আবেদন সহ বিভিন্ন ভূমি সেবা জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ভূমি সেবা  কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  স্বজল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা শাহ এমরান ফারুক,কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,  ইউপি সদস্য মোঃ সাঈদ ও আলী আজম প্রমুখ। ভূমি সেবার লিফলেট ও বই বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ উপজেলায় ভূমি সেবা সহজী করণের লক্ষ্যে নামজারী, পর্চা, খাজনাসহ ভূমির যাবতীয় কার্যক্রম এখন থেকে সরাসরি অফিসের সাথে যোগাযোগ করে শুধুমাত্র সরকারি ফি এর মাধ্যমে এ সকল সেবা প্রদান করা হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ভ্রাম্যমান ভূমিসেবা পৌছানোর জন্য কেউন্দিয়া প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী কেন্দ্রে কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে উপজেলা প্রতিটি ইউনিয়নের অস্থায়ী ভূমিসেবা ক্যাম্প পরিচালান করা হবে।
সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন ভূমি সংক্রান্ত  সেবা পেতে এখন আর দালাল বা কারো ধরনা দেওয়ার প্রয়োজন হবে না। সরকার নির্ধারিত টাকায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ভ্রাম্যমান ভূমি সেবা কেন্দ্রে আসলেই সেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কাউখালীতে সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড

ভূমি সেবা সহজ করণের জন্য লিফলেট ও বই বিতরণ উদ্বোধন করেন ইউ এন ও

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫