ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভোটের হাওয়ায় দাঁড়িপাল্লার পাল্লা ভারী, আশাবাদী জামায়াত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৭ বার পঠিত
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকেরের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকে এক বিশাল ও শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মহম্মদপুর বাজার, হাসপাতাল রোড, ব্যাপারি পাড়া ও জাঙ্গালিয়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মহম্মদপুর উপজেলা শাখার আমির নুর আহম্মেদ, সেক্রেটারি অধ্যাপক রেজাউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক এম বি বাকের বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে আমি বিজয়ী হবো—ইনশাআল্লাহ।”
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভোটের হাওয়ায় দাঁড়িপাল্লার পাল্লা ভারী, আশাবাদী জামায়াত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬