ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ফসলি জমি থেকে মাটি উত্তোলন
ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১০৫ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন মজুমদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই দিনে তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে মো: লিটন মিয়া ও মো: রুবেল মিয়া নামের দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ৮৯ ধারায় প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।


















