ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার-৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

পিরোজপুর অফিস ও মঠবাড়িয়া প্রতিনিধি:    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

17 October 2026

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার-৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬