পিরোজপুরে সুজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৪২ বার পঠিত

পিরোজপুর অফিস :: “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভায় সভাপতিত্ব করেন সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম। এ সময় উপস্থিত ছিলেন সুজন পিরোজপুর জেলা কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সভায় গণতন্ত্র, সুশাসন ও নাগরিক সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সচেতন, সংগঠিত ও সক্রিয় নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



















