ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
মঠবাড়িয়ায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নারী নিহত, আহত-৫

ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৫৩ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ইজিবাইকে থাকা একই পরিবারের শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মাঝেরপুল ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জয়নাল আবেদীন ও মানিক শরীফ নামের দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ওই নারীর নাম মাকসুদা আক্তার (২২) সে পার্শবর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের হাসান মিয়ার স্ত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিহত ওই নারীসহ একই পরিবারের ছয় জন ইজিবাইক যোগে মঠবাড়িয়া সাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখে ভাণ্ডারিয়ার হরিণপালা তাদের নিজ বাড়ি ফিরছিলেন। এসময় মঠবাড়িয়া-চরখালী সড়কের মাঝেরপুল ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজি বাইকে থাকা চালকসহ ছয় জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। স্থানীয়রা আহতদের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মাকসুদা আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জয়নাল আবেদীন ও মানিক শরীফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:






















