ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৮০ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, আঃ গাউস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ হালিম তালুকদার প্রমুখ। সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাঁদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ০২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫