ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মঠবাড়িয়ায় মামা বাড়িতে ঈদের বাজার দেয়ার পথে বাস চাপায় তিন ভাই মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / ৮৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন ভাই নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে পিরোজপুর-পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। মামার বাড়িতে ঈদের নতুন পোশাক ও বাজার সদাই দিতে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন বলে জানান স্বজনরা। নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মোঃ নাঈমুজ্জামান শুভ (২২) মোঃ শান্ত (১৪) ও মোঃ নাদিম (৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাও রাজিব পরিবহনের একটি বাসটি সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। নিহতদের ছোট বোন জুই জানান, মোঃ নাঈমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। আজ শনিবার ভোর রাতে ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছে । সকালে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে মামা বাড়িতে বাজার সদাই দিতে যাওয়ার জন্য নিজস্ব মটরসাইকেল রওয়ানা দেয় শুভ। পথিমধ্যে রাজিব পরিবহনে ঢাকায় তিনজন নিহত হন। বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লা আল মামুন জানান, নিহতের ঘটনায় মঠবাড়িয়া টিকিট কাটা ইউনিয়নে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মঠবাড়িয়ায় মামা বাড়িতে ঈদের বাজার দেয়ার পথে বাস চাপায় তিন ভাই মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ১০:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫