ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মনিপুরে ট্রিপল মার্ডারে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৪৯ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (৪ মার্চ) সকাল ১০টায়  মনিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নিহতদের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রীসহ গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ চাঞ্চল্যকর এ হত্যা কান্ড ১৬ দিন অতিবাহিত হলেও এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিরা এখনও গ্রেফতার হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
তারা আরও বলেন, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠতে পারে।
মানববন্ধনে বক্তব রাখেন পরিবারের সদস্য ছাড়া ও চট্টগ্রামের  জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন  কুস্তিগীর বাঘাশরীফ,মো. রেজাউল করিম, মো. শহিদুল্লাহ  প্রমুখ।  মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মনিপুর গ্রাম প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সূখি (৩২), তার চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা  জুবায়ের (৫)-কে গলাকেটে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। কিন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো৷. মোরশেদ আলম চৌধুরী জানান, মানববন্ধন করা নাগরিক অধিকার। তবে হত্যার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ সহ কয়েকটি সংস্থা। আশা করছি দ্রুত এর রহস্যউদঘাটন করতে সক্ষম হবো।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মনিপুরে ট্রিপল মার্ডারে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ১১:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬