ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মহম্মদপুরে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭১ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মহম্মদপুরে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মহম্মদপুরের মাঠ প্রাঙ্গণে মহম্মদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের প্রতিনিধি হিসেবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, নদী ও খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশকে আরও শক্তিশালী কৃষিভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সার্বিকভাবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মহম্মদপুরে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ১০:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬