ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় প্রকাশের পর
ময়মনসিংহে ৭ অবৈধ ইটভাটায় ৪২ লাখ টাকা জরিমানা

এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫২ বার পঠিত

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার সদর উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মোঃ রুকন মিয়া। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এর সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং পুলিশ লাইন্স এর একদল পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় উপ পরিচালক মোঃ মেজ-বাবুল আলম,মোবাইল কোর্টে ০৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমাট ৪২০০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ০৩টি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ঘাগরা সদর এলাকায় ৬ টি
মেসার্স থ্রি এস ব্রিকস, মেসার্স রতন ব্রিকস-৪, মেসার্স সিয়াম ব্রিকস, মেসার্স এশিয়া ব্রিকস,মেসার্স তাজ ব্রিকস,মেসার্স মান্নান ব্রিকস এবং সদরের চুরখাই উইনার পাড় এলাকায় মেসার্স এ এ বি ব্রিকস প্রত্যেক ভাটাকে ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:





















