ময়মনসিংহ-১ আসনে প্রতীক বিতরন প্রার্থী-৬

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৪৫ বার পঠিত

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) ৬ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বিতরন।
আগামী ১২ ফেব্রুয়ারী/২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – আসনে ছয় জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান, ২১ জানুয়ারি /২৬ তারিখ রোজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রতীক বিতরন করেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার দলীয় প্রতীক পেছেন (ধানের শীষ), ময়মনসিংহ উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল পয়েছেন (ঘোড়া) স্বতন্ত্র,বাংলাদেশ খেলাফত মজলিস ও ১০ দলীয় মনোনীত প্রার্থী মাওঃ তাজুল ইসলাম আকন্দ তার দলীয় প্রতীক ( রিক্সা) , ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা এডভোকেট জিল্লুর রহমান পেয়েছেন( হাত পাখা),বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)র আমিরুল ইসলাম দলীয় প্রতীক( কাস্তে),সমাজতান্ত্রিক দল বাসদ থেকে প্রার্থী আবদুর রাজ্জাক পেয়েছেন তার দলীয় প্রতীক ( কাঁচি)। প্রতীক পেয়ে প্রার্থীরা প্রত্যাশা করেন আগামী ১২ তারিখের নির্বাচনে সঠিক ও নিরপেক্ষ হলে তাদের বিজয় নিশ্চিত, এবং নির্বাচিত হয়ে অবহেলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন মূলক কাজ করবেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী আগামীকাল বৃহস্পতিবার দুপুর থাকে প্রার্থীরা তারা তাদের প্রচারণা চালাবেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান আশা করেন এবং প্রত্যেক প্রার্থী তারা তাদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য সহযোগিতা করবেন।



















