ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মসজিদ নির্মানে জমি ওয়াকফ করে দিলেন এক নারী

মাদারীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি: মোল্লা তানিয়া ইসলাম তমাঃ মসজিদ নির্মাণের জন্য ১২ শতাংশ জমি ওয়াকফ করে দিয়ে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন মালঞ্চ বেগম নামে এক নারী । খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর জেলার, সদর থানার, ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর উত্তর পাড় এলাকার মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বরের স্ত্রী, গৃহিণী মালঞ্চ বেগম এলাকাবাসীর ইবাদত- বন্দেগি ও নামাজ আদায়ের সুবিধার্থে উক্ত জমিটি ওয়াকফ করে দেন । শুক্রবার (৩০শে জানুয়ারি ২০২৬ইং) সকাল ১০টার দিকে এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গের হাতে উক্ত ওয়াকফ কৃত দলিলটি হস্তান্তর করেন তিনি । এর পরে ওই দিনেই তার এক মাত্র পুত্র মোঃ সাগর মাতুব্বর ( মিন্টু ) ইটা, বালু, রড- সিমেন্ট ইত্যাদি নির্মাণ সামগ্রী এনে, এলাকাবাসীকে সাথে নিয়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন । ভবিষ্যতে এই মসজিদের পাসেই একটি মাদ্রাসা নির্মাণ করা হবে বলেও জানান মোঃ সাগর মাতুব্বর ( মিন্টু ) । জনাবা মালঞ্চ বেগম মানবিক জ্ঞান সম্পন্য একজন পরউপোকারী নির্ভেজাল খাটি মানুষ । যে মানুষটার মধ্যে রয়েছে গরীব দুঃখি মানুষের জন্য পরম ভালবাসায় ভরা একটি মন । তিনি তার এই সহানুভবতার পরিচয় দিয়ে এলাকা বাসী তথা দেশবাসীর কাছে এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।
আরও পড়ুন:
মাদারীপুর প্রতিনিধি



















