ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সভা ও ইফতার মাহফিল

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৪৬ বার পঠিত
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস টি আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোঃ ইসহাক আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহম্মদপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমীর নূর আহমেদ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মানুষের আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সভা ও ইফতার মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০১:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬