ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
মাগুরায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক-১

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর(মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৫২ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর(মাগুরা): মাগুরায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইন্দ্রজিৎ সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, সন্ধ্যা প্রায় ৭টার দিকে অভিযুক্ত ইন্দ্রজিৎ শিশুটিকে সেমাই খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে সে শিশুটির পোশাক খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান ভুক্তভোগীর মামা। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে এলাকাবাসী অভিযুক্তকে মহম্মদপুর থানায় সোপর্দ করে।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদরের রামনগর এলাকায়। স্থানীয়দের দাবি, অতীতেও তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ ওঠায় তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়। পরবর্তীতে তিনি মহম্মদপুর উপজেলার কাওয়ালীপাড়া গ্রামে বসবাস শুরু করেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।



















