ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদকের গডফাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ):   কিশোরগঞ্জের কটিয়াদীতে কথিত মাদক কারবারের গডফাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৪জুলাই) সকালে কটিয়াদী পৌরসভা ৫নং ওয়ার্ড দড়ি চরিয়াকোনায় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদ সম্মেলনে দড়ি চরিয়াকোনা ৫নং ওয়ার্ড মাদক নির্মুল কমিটির সভাপতি মাসুদুজ্জামান বাবু বলেন  , দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলো। বিগত কয়েক মাস আগে মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাদক কারবারীদের ধরে সামাজিকভাবে মাদক ছাড়ার মুচলেকা নিয়ে কিছুদিন বন্ধ রাখা গেলেও। ফের কিছু প্রভাবশালী মাদক গডফাদারের ছত্রছায়ায় আবারও এখন এই মাদক কারবারিরা মাথা ছাড়া দিয়ে উঠছে। কিন্তু এখন আমরা ঘোষণা করছি যারা মাদক খায় ও মাদক বিক্রি করে তারা এই দড়ি চরিয়াকোনায় থাকতে পারবে না, প্রয়োজনে আমাদের যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকবো।

স্থানীয় বাসিন্দা আরমান মৃধা বলেন,যখন দড়ি চুরিয়াকোনা গ্রাম মাদক কেনাবেচায় অশান্ত ছিল হল তখন কুচক্রি মহল শান্ত ছিল আর এখন যখন দড়ি-চরিয়াকোনা শান্ত হয়ে গেছে কুচক্রি মহল অশান্ত হয়ে গেছে। কারণ এই মাদক বিক্রির টাকা তাদের পকেটে যায় না এখন। এখন আমরা বলতে চাই এই দড়ি-চরিয়াকোনায় মাদক কারবারী থাকবে নতুবা গ্রামবাসী থাকবে।

এসময় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন,মাদক নির্মূল কমিটির উপদেষ্টা আবু সাত্তার, সদস্য আফাজ্জুল হক নবীন, সুমন মিয়া খোকন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মাদকের গডফাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬