ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
‎৭ আগস্ট রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বগুড়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আসামির নাম রাসেল। সে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়া এলাকার আছির উদ্দিনের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ অনুপ কুমার সরকার এবং এএসআই (নিরস্ত্র) মোঃ মহুবার রহমান সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল সংক্রান্ত এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বগুড়া সদর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি রাসেলকে গ্রেফতার করা হয়।
‎‎​উল্লেখ্য, গ্রেফতারকৃত রাসেল ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(ক) ধারার একটি মামলায় (শাজাহানপুর থানা মামলা নম্বর: ২৪, তারিখ: ২১ অক্টোবর ২০১৪; জি আর নম্বর: ২৬৬) বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। ​আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬