ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ট্রিপল মার্ডার মামলায় আওয়ামিলীগ  নেতাসহ গ্রেপ্তার-২

গাউছ-উর রহমান, মাদারীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১২২ বার পঠিত
মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের মামলার আসামি আওয়ামিলীগ নেতাও ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনির বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ চলছিল।
এর জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও একই এলাকার সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনার তিন দিন পর (৩০ ডিসেম্বর) নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। অপর নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার বাদী হয়ে ৩৪ জনের নামে আরেকটি মামলা করেন।
দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজনকে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তাঁরা জামিনে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার মামলায় আওয়ামিলীগ  নেতাসহ গ্রেপ্তার-২

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫