ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

মাদারীপুরে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৭ প্রার্থী

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১০৫ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে সোমবার বিকাল ৫ টা পর্যন্ত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ২৭ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
জানা যায়, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নাদিরা আক্তার,   জামায়াতের সরোয়ার হোসেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হোসেন, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, লেবার পার্টির হাফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির আব্দুল আলী, স্বতন্ত্র হিসেবে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ফরম সংগ্রহ ককরেছিলো ১৩ জন।
মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমাদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম (মুহিত হাওলাদার), কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতান্ত্রিক দল বাসদের দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য, শহিদুল ইসলাম খান, মুহা. কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১০ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলো ১৪ জন।
এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, বাসদ এর আমিনুর ইসলাম, সুপ্রীম পার্টির নিতাই চক্রবর্তী, স্বতন্ত্র হিসেবে আসাদুজ্জামান পলাশ। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৬ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র কিনেছিলেন ১০ জন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্রিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা করতে হবে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জাচাই বাছাই করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৭ প্রার্থী

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫