ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মাদারীপুরে বজ্রপাতে ঝড়ে গেল এক প্রাণ

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৬৮ বার পঠিত

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে রাজিব হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাজিব মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের মাসুদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত রাজিব ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
আরও পড়ুন:




















