ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল উদ্ধার

গাউছ-উর রহমান, মাদারীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত
গাউছ-উর রহমান, মাদারীপুর:   মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশা এলাকায় স্থানীয় বাচ্চু সরদারের বসতবাড়িতে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছে র‍্যাব-৮ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে বসতবাড়ি থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে এসব তেল সংরক্ষণ করা হয়েছিলেন। এ অপরাধে মজুদকারী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। পাশাপাশি জব্দকৃত তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬