ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
মাদ্রাসায় পড়ুয়া ৩ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৪৮ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসায় পড়ুয়া পাঁচ বছর বয়সী তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে অভিযুক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
অভিযুক্ত সাদ্দাম হোসেন (৩০) উপজেলার ধ্মঘর ইউনিয়নের রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মাদ্রাসা ছুটি শেষে ৩ জন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুর ওপর যৌন নির্যাতন চালায়। পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা।
শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেন কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, “ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই— এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। না হলে এ ধরনের ঘটনা সমাজে আরও বাড়বে।”
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তিনজন কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে “অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।”



















